জ্যোতি-হিলিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, পেলেন উপহার
-
1
লর্ডসের এমসিসি লাইব্রেরিতে যুক্ত হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের স্মারক প্রকাশনা
-
2
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়
-
3
চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কামিন্স, মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্কোয়াড
-
4
হ্যারি ব্রুক স্বীকার করলেন, ওয়েলিংটনে নাইটক্লাব ঘটনায় ছিলেন অন্য ইংল্যান্ড খেলোয়াড়রাও
-
5
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় পাকিস্তানের
জ্যোতি-হিলিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, পেলেন উপহার
জ্যোতি-হিলিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, পেলেন উপহার
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী বলে সুখ্যাতি আছে। খেলাটা যখন ক্রিকেট তখন প্রধানমন্ত্রীর আগ্রহ আরও তুঙ্গে থাকে। এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তাঁদের ও বাংলাদেশ নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।
দুই দলের ক্রিকেটার, বিসিবি সভাপতি ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও বিসিবির উইমেন্স ক্রিকেট উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী দুই দলের ক্রিকেটারদের সঙ্গেই কথা বলেন, ছবি তোলেন দুই দলের সদস্যদের সঙ্গেই।
ক্রিকেটাররা উপহার পান প্রধানমন্ত্রীর তরফ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
