ডন ব্র্যাডম্যানের মতোই কামিন্দুর ক্যারিয়ার শুরু
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
-
5
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
ডন ব্র্যাডম্যানের মতোই কামিন্দুর ক্যারিয়ার শুরু
ডন ব্র্যাডম্যানের মতোই কামিন্দুর ক্যারিয়ার শুরু
গলে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৮২ রানের ইনিংস খেলার সময় কামিন্দু মেন্ডিস একের পর এক রেকর্ড ভেঙেছেন, নতুন করে লিখেছেন নিজের নামে। কামিন্দু মেন্ডিস দ্রুততম এশিয়ান ব্যাটার যিনি আজ ক্যারিয়ার-সেরা ইনিংস খেলার পথে ১ হাজার টেস্ট রান পূর্ণ করেছেন। কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সাথে যৌথ-দ্রুততম।
কামিন্দু মেন্ডিস তার টেস্ট ক্যারিয়ারের সূচনা করেছেন উজ্জ্বল ফ্যাশনে এবং মাত্র অষ্টম ম্যাচ খেলতে নেমেই ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। ৮ টেস্টের ক্যারিয়ারে এটি কামিন্দু মেন্ডিসের পঞ্চম সেঞ্চুরি। মাত্র ১৩ ইনিংসে কামিন্দু ছুঁয়েছেন টেস্টে হাজার রানের মাইলফলক।
কামিন্দু ভাগ বসালেন ব্র্যাডম্যানের রেকর্ড বইয়ে। টেস্টে হাজার রান করে ডন ব্র্যাডম্যানের সাথে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম কীর্তি। এভারটন উইকস এবং হার্বার্ট সাটক্লিফ এক ইনিংস কমে, অর্থাৎ ১২ ইনিংসে পূর্ণ করেন তাদের প্রথম ১ হাজার রান।
এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে কামিন্দু গত ৭৫ বছরে সবচেয়ে দ্রুততম, এতোদিন শীর্ষে থাকা বিনোদ কাম্বলি মাইলফলকে পৌঁছান ১৪ ইনিংসে।
