এসেক্সের হয়ে অভিষেকটা সুখকর হলোনা তামিমের
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 hour ago-
1
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
2
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
-
3
Hardik Pandya Injured Again, Return to Action Uncertain
-
4
Josh Inglis Ruled Out of South Africa Series with Injury Blow to Australia
-
5
The Next ODI World Cup Will Be His Last, Kohli Ready to Give Everything to Win the Trophy
এসেক্সের হয়ে অভিষেকটা সুখকর হলোনা তামিমের
এসেক্সের হয়ে অভিষেকটা সুখকর হলোনা তামিমের
কাউন্টির টি২০ লীগ, ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে নিজের অভিষেক ম্যাচে ঠিক নিজের মতো করে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশী ব্যাটিং হিরো তামিম ইকবাল।
এসেক্সের হয়ে আজই প্রথম মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। অভিষেক ম্যাচে এসেক্সের প্রতিপক্ষ ছিলো কেন্ট। এসেক্স অধিনায়ক রায়ান টেন ডোশাটে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে এসেক্সের হয়ে গোড়াপত্তন করতে নেমে ৭ বলে ১টি ছয়ে ৭ রান করে নিউজিল্যান্ড পেসার অ্যাডাম মিলনের বলে দলীয় ২৮ রানে চতুর্থ ওভারের ২য় বলে বোল্ড হন তামিম ইকবাল।
বেকিংহামে বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি শুরু হয়। এসেক্সে তামিম দলে সতীর্থ হিসেবে পেয়েছেন মোহাম্মদ আমির, আসহার জাঈদি, ও রবি বোপারাদের।
এসেক্সের পরবর্তী ম্যাচ ১৩ই জুলাই, সমারসেটের বিপক্ষে। আজই ইংল্যান্ডে পৌছেছিলেন তামিম ইকবাল।
