হৃদয় বললেন; উইকেট ৩৪০ রানের ছিল, বাংলাদেশ রান কম করেছে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Seven Former Australian Captains Write for Imran Khans Proper Medical Treatment
-
2
Renshaw and Ellis Shine as Australia Beat Zimbabwe to Kick Off Series in Style
-
3
Khaled Ahmeds Five-Wicket Haul Leads Kent to Rout Lancashire
-
4
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
5
Jyoti Steps Down as T20 Captain
হৃদয় বললেন; উইকেট ৩৪০ রানের ছিল, বাংলাদেশ রান কম করেছে
হৃদয় বললেন; উইকেট ৩৪০ রানের ছিল, বাংলাদেশ রান কম করেছে
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হারের কারণ বলতে গিয়ে তাওহীদ হৃদয় জানালেন, ৩৩০-৪০ রানের উইকেট ছিল। সে অনুযায়ী বাংলাদেশ দল ব্যাটিংয়ে ৩০-৪০ রান কম করেছে। তার আক্ষেপ, যারা সেট হয়ে গিয়েছিল তাদের থেকে আরও বড় ইনিংস আশা করছিলেন হৃদয়।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়ল বাংলাদেশের। ২৮৬ রানের সংগ্রহ পেয়েও বাংলাদেশ ম্যাচ হারল ১৭ বল বাকি থাকতে ৩ উইকেটে। এমন পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এসে তাওহীদ হৃদয় অকপটেই বললেন,'রান আমার মনে হয় ২০-৩০ রান...উইকেটটা যেমন ছিল ৩৩০/৩৪০ এর উইকেট। আমরা সেট হয়ে যদি আরেকটু ক্যারি করতাম, যারা সেট হয়েছিলাম। তাহলে হয়তোবা দৃশ্যটা ভিন্ন হতো।'
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ টিকে গেলে ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে বলে বিশ্বাস করেন তাওহীদ হৃদয়। তবে এও পরিষ্কার করে গেছেন, সবদিন সবাই রান করতে পারবে না। টেনেছেন আগের ম্যাচে নিজে ও সৌম্য সরকারের ব্যর্থ হওয়ার গল্পও। সৌম্য, শান্তর ইনিংস আরেকটু বড় না হওয়ার আক্ষেপ নিয়েই সংবাদ সম্মেলন শেষ করলেন হৃদয়,
'আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সৌম্য ভাই বা যারা আমরা সেট হয়েছি হয়তোবা আমরা যদি ইনিংসটা আরেকটু ক্যারি করতাম, ওপর থেকে যদি আমি আর সৌম্য ভাই যখন খেলছিলাম, আমি বার-বার বলেছিলাম সৌম্য ভাই আজকে খেলতে হবে। তো সৌম্য ভাইর ইনিংসটা যদি আরেকটু বড় হতো বা শান্ত ভাইর ইনিংসটা যদি আরেকটু বড় হতো, তাহলে হয়তোবা খেলার সিনারিওটা আরেকটু ভিন্ন হতো।'