সেঞ্চুরির আক্ষেপ নেই হৃদয়ের, 'প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Seven Former Australian Captains Write for Imran Khans Proper Medical Treatment
-
2
Renshaw and Ellis Shine as Australia Beat Zimbabwe to Kick Off Series in Style
-
3
Khaled Ahmeds Five-Wicket Haul Leads Kent to Rout Lancashire
-
4
India Seal Series Win Over Afghanistan on Nitish and Samsons Dominance
-
5
Jyoti Steps Down as T20 Captain
সেঞ্চুরির আক্ষেপ নেই হৃদয়ের, 'প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম'
সেঞ্চুরির আক্ষেপ নেই হৃদয়ের, 'প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম'
প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচ জিততেই হত সফরকারীদের। কিন্তু শরিফুল-তাসকিনদের শুরুর তোপে লঙ্কানদের স্কোরবোর্ড যখন ৪৩/৩; চট্টগ্রামের গ্যালারিতে চাপা গুঞ্জন। আজ কি আমাদের দিন? সিরিজ জয়ের দিন? তবে মুহূর্তেই পালটে গেল দৃশ্যপট, অভিজ্ঞ লঙ্কান জুটি পাথুম নিসাঙ্কা-চারিথ আসালাঙ্কা ম্যাচ থেকেই ছিটকে দেয় বাংলাদেশকে। তবে এমন পরাজয়ের ম্যাচেও আছে স্বস্তি, তাওহীদ হৃদয়ের রানে ফেরা। খুব কাছে গিয়েও সেঞ্চুরি না পাওয়া হৃদয়ের নেই কোনো আক্ষেপ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৪ বলে পঞ্চাশ রানের মাইলফলক ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের সপ্তম ফিফটির পর যেন আরও ভয়ংকর রূপ নেন হৃদয়। ৩ চার ও পাঁচ ছক্কায় ১০২ বলে ৯৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান হৃদয়।৯৬ রানের ব্যক্তিগত ইনিংস খেলে তাওহীদ হৃদয় দলের ইনিংস শেষ করে আসেন। তবে সেঞ্চুরির আক্ষেপ নেই হৃদয়ের, তবে আরেকটা শট খেললে সেঞ্চুরি পেতে পারতেন এমন বিশ্বাস ছিল।
'আমার কোনো আক্ষেপ নাই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলতে পারে হয়ত ৯৬, আরেকটা বল থাকলে হয়ত অনেকেই অনেক কিছু বলতে পারে। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। আগের ম্যাচে রান করতে পারিনি। টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গেছি। আমার প্ল্যান থাকে যদি শুরু পেয়ে যাই যেন বড় করতে পারি।'
লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে বিশ্বাস ছিল হৃদয়ের, তাদের থেকে শেষবেলায় সাপোর্ট পাবেন এই আশায় ইনিংস টানতে থাকেন। তানজিম সাকিবকে নিয়ে ৪৭ রান, এরপর তাসকিন আহমেদের সাথে মাত্র ২৩ বলে পেয়েছেন ৫০ রানের হার-না-মানা জুটি। তাতেই বাংলাদেশের সংগ্রহে জমা হয় ২৮৬ রান।
শেষে তানজিম সাকিব আর তাসকিনের সাথে জুটিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল হৃদয়ের,
'দেখেন শেষ দিকে যারা আসে ব্যাটিংয়ে তাদের রান অনেক ইমপ্যাক্টফুল। তাসকিন ভাইয়ের রান, সাকিবের রান। দুজনের সাথেই ভালো জুটি হয়েছে। দলকে অনেক সাহস দেয় এই রানগুলো। সবসময় এটা দলের জন্য ভালো দিক।'
