জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড

জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড

জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে ২০১৭ সালের এসএ২০ আসরের জন্য নিজেদের নতুন বোলিং কোচ হিসেবে ঘোষণা করেছে জোহেনেসবার্গ সুপার কিংস । সাবেক প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গায় পদোন্নতি পাওয়া নতুন প্রধান কোচ আলবি মরকেলের সাথে কাজ করবেন তিনি।

শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মতো আন্তর্জাতিক দলের বোলিং কোচ হিসেবে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ডোনাল্ডের।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ওয়ারউইকশায়ার, কেন্ট, মাউন্টেনিয়ার্স, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরসহ বিভিন্ন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ তিনি। এবার ফ্র্যাঞ্চাইজিটির সাবেক বোলিং কোচ এরিক সিমন্সের স্থলাভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড, যিনি ফ্লেমিংয়ের সাথে ইংল্যান্ডে নতুন দায়িত্বে যোগ দেবেন।

উল্লেখ্য, আগামী ২০১৭ সালের ১৭ জানুয়ারি ঘেবেখার সেন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে এসএ২০-এর পঞ্চম আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০২৬ আসরের দুই ফাইনালিস্ট সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস । ২১ ফেব্রুয়ারি কেপটাউনে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের।