একাদশে দুই পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
একাদশে দুই পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
একাদশে দুই পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
সিরিজের শেষ ও নির্ধারণী ওয়ানডেতে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনকে বিশ্রাম দিয়ে দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। অন্যদিকে প্রথম দুই ম্যাচে একই দল ধরে রাখা নিউজিল্যান্ডও এক পরিবর্তন এনেছে ব্লেয়ার টিকনারের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের অঘোষিত ফাইনাল এই ম্যাচ। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় থাকায় আজকের লড়াই নির্ধারণ করবে ট্রফির গন্তব্য।
টস ভাগ্য আবারও সঙ্গ দেয়নি বাংলাদেশকে। টানা তৃতীয়বারের মতো টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্বাগতিকদের আগে ব্যাট করতে হচ্ছে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, বেন লিস্টার ও উইল ইয়াং।
