পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা
-
2
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে
-
3
আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন-মেহেদীকে জরিমানা, বেশি গুনতে হবে শেখ মেহেদীকে
-
4
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী দল
-
5
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল ভারত
পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল বিসিবি
পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এক বিবৃতিতে বিসিবি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তার বোর্ড এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের। এই সময়জুড়ে পিসিবির ভূমিকা ছিল উদাহরণযোগ্য এবং তারা ক্রীড়াসুলভ মনোভাব ও সংহতির পরিচয় দিয়েছে বলে উল্লেখ করা হয়।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “এই সময়ে বাংলাদেশকে সমর্থন জানাতে পাকিস্তান যে অতিরিক্ত উদ্যোগ নিয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। আমাদের দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন অটুট থাকবে বলে আশা করি।”
তিনি আরও জানান, সম্প্রতি তার সংক্ষিপ্ত পাকিস্তান সফর এবং আলোচনার ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে ক্রিকেটের সার্বিক ইকোসিস্টেমের স্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
