জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি

জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি

জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি

বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন অনুসন্ধান কমিটি তার রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে জমা দিয়েছে।সেই রিপোর্ট আজ প্রকাশ করেছে বিসিবি।

রিপোর্টে দেখা গেছে, জাহানারার চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়নি। তবে বাকি দুটি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মোঃ মনজুরুল ইসলামের বিরুদ্ধে। 

কমিটি তার আচরণকে পেশাগত মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে দেখেছে এবং কিছু কার্যকলাপকে শৃঙ্খলা ভঙ্গ ও হয়রানির মধ্যে ধরা হয়েছে। উল্লেখ্য, তার বিসিবির সঙ্গে চুক্তি ৩০ জুন ২০২৫ এ শেষ হয়েছে।

বিসিবি রিপোর্ট পাওয়ার পর অবিলম্বে তাদের আইনগত টিমকে নিয়োগ করেছে, যাতে জিরো টলারেন্স নীতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। বোর্ড আরও নিশ্চিত করেছে, নারী ক্রিকেটারদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার জন্য তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্দেশ্যে বোর্ড একটি কমপ্লেইন্ট কমিটি গঠন করেছে, যার সভাপতিত্ব করছেন বিসিবি পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দোল্লা। কমিটি স্বাধীন অভিযোগ প্রক্রিয়া তৈরি এবং সকল ক্রিকেটার ও স্টাফদের জন্য সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের কাজ করবে।