'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'
-
1
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অ্যামাজন ওয়ারিয়র্স
-
2
জেন-জি ক্রিকেটারদের বুঝেই কোচিংয়ে মানিয়ে নিচ্ছেন সালাহউদ্দিন, রানাকে না পাওয়ায় আক্ষেপ
-
3
শ্রীলঙ্কা সফরেও নেই বুমরাহ, হাঁটুর চোটে বিশ্রামের পরামর্শ বিসিসিআই মেডিকেল দলের
-
4
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
5
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'
'আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব'
গোয়ালিয়রে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরের পর প্রথমবার এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে তাওহীদ হৃদয় বললেন 'আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।'
ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান সবাইকে চমকে দিয়ে জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের জার্সিতে এই সংস্করণে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তাই ভারত থেকে টেস্ট খেলেই সাকিব ফিরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
সাকিবকে ছাড়া ২০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট। মাঠের খেলার আগে একাদশ সাজাতেই বেগ পেতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তাওহীদ হৃদয় আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে সাকিবের অভাব পূরণে আশাবাদ ব্যক্ত করেন,
'অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব। একদিন না একদিন তো যেতেই হবে। আশা করি নতুন কাউকে ভালোভাবে ওয়েলকাম করব।'
'সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’
শক্তিশালী ভারতের বিরুদ্ধে তাদের মাঠেই সিরিজ, তবুও যেন আশাবাদী হৃদয়, 'আমরা অবশ্যই এখানে জিততে এসেছি। এটা আমাদের জন্য সিরিজ জয়ের বড় একটা সুযোগ। এখানে আসার আগে ঢাকায় আমরা অনুশীলন করেছি। আমি মনে করি আমরা ভালোভাবে প্রস্তুত। আশা করছি ভালো করব। সবাই এখানে ভালো করতে চায়। আমরাও সেরা চেষ্টাটা করব। চাপ তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকেই কমবেশি। চাপ মাথায় থাকলে ভালো করতে পারব না। আমাদের মনোযোগ ভালো করার দিকে, ফলাফল পক্ষে আনার দিকে।'
