কলম্বোয় কিউই ঝড়, থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
ব্রিসবেনের এলবিডব্লিউ, শচীনের বিতর্কিত আউট নিয়ে স্টিভ বাকনরের স্বীকারোক্তি
-
2
আইকন থেকে ডি পর্যন্ত, নারী বিপিএলে কার কত পারিশ্রমিক
-
3
সমীকরণের মারপ্যাঁচে পাকিস্তানের সেমিফাইনাল আশা
-
4
অফ সিজনে অস্ট্রেলিয়া সফর, নতুন ভেন্যুতে বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ
-
5
সেমি ও ফাইনালে ক্রিকেট ভক্তদের জন্য টিকেট রহস্য ও উত্তেজনা
কলম্বোয় কিউই ঝড়, থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন
কলম্বোয় কিউই ঝড়, থেমে গেল শ্রীলঙ্কার বিশ্বকাপ স্বপ্ন
সহ-আয়োজক শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হলো হতাশার এক হারে। কলম্বোয় নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে পরাজিত হয়ে সেমিফাইনালের স্বপ্ন থেকে ছিটকে গেল তারা। সুপার এইটে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের সামনে।
ম্যাচের প্রথম ভাগে অবশ্য দৃশ্যপট ছিল ভিন্ন। নিউজিল্যান্ডকে ১৬ ওভারে ৯৮ রানে ৬ উইকেট হারাতে বাধ্য করে ম্যাচে দাপট দেখাচ্ছিল শ্রীলঙ্কার বোলাররা। স্পিনার মাহিশ থিকশানা প্রথম তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে কিউইদের চাপে ফেলেন। পেসার দুশমান্থা চামিরাও ছিলেন ধারালো। ৭৫ রান থেকে অল্প সময়ের মধ্যে ৮৪ রানে ৬ উইকেট এমন ধস নামিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল স্বাগতিকরা।
কিন্তু শেষ চার ওভারে সব হিসাব বদলে যায়। মিচেল স্যান্টনার ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর কোল ম্যাককনচি ২৩ বলে অপরাজিত ৩১ রান যোগ করেন। এই জুটির আক্রমণে শেষ চার ওভারে আসে ৭০ রান। ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ভর করে নিউজিল্যান্ড পৌঁছে যায় ১৬৮ রানে, যা শেষ পর্যন্ত হয়ে ওঠে ম্যাচ জেতার মতো পুঁজি।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পেসার ম্যাট হেনরি পাওয়ারপ্লেতেই দুটি উইকেট তুলে নেন। এরপর আর ছন্দ খুঁজে পায়নি লঙ্কানরা। নবম ওভারে রাচিন রবীন্দ্র কুশল মেন্ডিস ও পাভান রথনায়েকেকে স্টাম্পিং করালে স্কোর দাঁড়ায় ২৯ রানে ৪ উইকেট। সেখান থেকেই ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়।
ব্যাট হাতে ২২ বলে ৩২ রান করা রাচিন বল হাতেও ছিলেন বিধ্বংসী। ৪ উইকেট নিয়ে তিনি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। অন্যদিকে হেনরি দুই ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে নিজের কাজ সেরে নেন দ্রুতই। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৭ রান তুলতে পারে শ্রীলঙ্কা।
সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজয়ে বিদায় নিতে হলো শ্রীলঙ্কাকে। অন্যদিকে নিউজিল্যান্ড এখনো সেমিফাইনালের লড়াইয়ে টিকে আছে। তাদের সামনে সুযোগ রয়েছে আরও একবার শেষ চারে জায়গা করে নেওয়ার।
দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। নিউজিল্যান্ড শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে, আর শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে। তবে এই হারের পর লঙ্কানদের জন্য সেটি কেবলই আনুষ্ঠানিকতা।
