সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 মাস আগে আপডেট: 45 মিনিট আগে-
1
গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা
-
2
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
-
3
সাকিবের ব্যর্থতার দিনে গলের কাছে বড় ব্যবধানে হারল জাফনা
-
4
স্কুল ক্রিকেটের উন্নয়নে বিসিবি-প্রাইম ব্যাংক ঐতিহাসিক চুক্তি, তৈরি হচ্ছে আধুনিক জিম ও রিকভারি সেন্টার
-
5
আয়ারল্যান্ড সিরিজের জন্য আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা
সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স আসন্ন পিএসএলের জন্য বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ডাইরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে।
এর আগে ২০১৬ ও ২০১৮ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর। দীর্ঘ বিরতির পর আবারও কালান্দার্সের জার্সিতে ফিরছেন তিনি। এই চুক্তির আর্থিক মূল্য ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশী টাকায় তা প্রায় ৩ কোটি।
মুস্তাফিজকে দলে ফেরানো প্রসঙ্গে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন,
“একবার কালান্দার্স মানেই চিরকাল কালান্দার্স। মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। তাকে আবার ড্রেসিংরুমে স্বাগত জানাতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তার অভিজ্ঞতা ও সামর্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
এর আগে দলটি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং উদীয়মান ক্রিকেটার মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। বড় নিলামের আগে এই সিদ্ধান্তে দলের মূল কাঠামো আরও শক্তিশালী হলো।
মুস্তাফিজুর রহমানকে দলে টানার মাধ্যমে পিএসএলে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিজেদের প্রস্তুতি আরও জোরালো করল লাহোর কালান্দার্স।
