মুম্বাই টেস্টেও কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড
-
1
স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম
-
2
আঞ্চলিক কমিটি ভেঙে নির্বাচনের পথে বিসিবি
-
3
শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি, বাংলাদেশ-পাকিস্তান টেস্টে বিশেষ উদ্যোগ
-
4
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ
-
5
৫০ টাকায় টেস্ট দেখার সুযোগ, শিক্ষার্থীদের জন্য ফ্রি গ্যালারি ঘোষণা বিসিবির
মুম্বাই টেস্টেও কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড
মুম্বাই টেস্টেও কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড
ভারতকে হোয়াইটওয়াশ করতে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। মুম্বাইয়ে তৃতীয় টেস্টেও থাকছেন না অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। এর আগে প্রথম ও দ্বিতীয় টেস্ট ও মিস করেছেন তিনি।
শ্রীলঙ্কা সফরে কুঁচকিতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। তারপর দেশে ফিরে পুনর্বাসনে আছেন তিনি। আগামী ২৮ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে কিউইরা। সেই টেস্টের জন্য ফিট থাকতে সতর্কতা থেকেই ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলবেনা কেন।
ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, "উইলিয়ামসন ভালো উন্নতি করেছেন, কিন্তু সতর্কতা অবলম্বন করলে তাকে ইংল্যান্ড সিরিজের জন্য পুরোপুরি ফিট পাওয়া যাবে।"
কেন এখনো প্রস্তুত নয় জানিয়ে কোচ বলেন, "কেন ভালো উন্নতি করেছে কিন্তু আমাদের সাথে যোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়।"
তিনি আরো বলেন, "আমরা মনে করি তার জন্য সবচেয়ে ভাল হল নিউজিল্যান্ডে থাকা এবং তার পুনর্বাসনের চূড়ান্ত অংশে ফোকাস করা যাতে সে ইংল্যান্ডে যেতে পারে।"
