রশিদের ঘূর্ণি ও ব্যান্টনের ঝড়ে স্কটল্যান্ডকে হারালো ইংল্যান্ড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 মাস আগে আপডেট: 42 মিনিট আগে-
1
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অস্ট্রলিয়ার দল ঘোষণা
-
2
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশ শিবিরে ধাক্কা, বাদ ইবাদত, শঙ্কা রানা ও লিটনকে ঘিরে
-
3
আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন-মেহেদীকে জরিমানা, বেশি গুনতে হবে শেখ মেহেদীকে
-
4
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী দল
-
5
প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল ভারত
রশিদের ঘূর্ণি ও ব্যান্টনের ঝড়ে স্কটল্যান্ডকে হারালো ইংল্যান্ড
রশিদের ঘূর্ণি ও ব্যান্টনের ঝড়ে স্কটল্যান্ডকে হারালো ইংল্যান্ড
অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রশিদের নিয়ন্ত্রিত বোলিং এবং টম ব্যান্টনের অপরাজিত অর্ধশতকে ভর করে টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’ ম্যাচে পাঁচ উইকেটের স্বস্তিদায়ক জয় পেয়েছে ইংল্যান্ড। শনিবারের এই ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় ইংল্যান্ড।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরু থেকেই চাপ তৈরি করেন রশিদ। তার ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশ ব্যাটাররা। ৩৬ রানে তিনটি উইকেট নেন এই লেগ স্পিনার। জফরা আর্চার ও লিয়াম ডসন দুটি করে উইকেট শিকার করে তাকে দারুণ সহায়তা দেন। স্কটল্যান্ডের হয়ে অধিনায়ক রিচি বেরিংটন ৩২ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন। ওপেনার মাইকেল জোন্স করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ১৫২ রানে অলআউট হয় স্কটল্যান্ড।
১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে ফেরেন ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। তবে তৃতীয় উইকেটে জ্যাকব বেতেল ও ব্যান্টন ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে চাপে পড়া অবস্থা থেকে টেনে তোলেন। বেতেল ২৮ বলে ৩২ রান করে আউট হলেও ব্যান্টন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
মাঝের ওভারে ব্যান্টনের ৪১ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষদিকে স্যাম কারান ২০ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং উইল জ্যাকস ১০ বলে অপরাজিত ১৬ রান যোগ করেন। ফলে ১০ বল হাতে রেখেই ১৫৩ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।
