বিশ্বকাপের কোনো ম্যাচ দেখছেন না সাইফ হাসান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপের কোনো ম্যাচ দেখছেন না সাইফ হাসান

বিশ্বকাপের কোনো ম্যাচ দেখছেন না সাইফ হাসান

বিশ্বকাপের কোনো ম্যাচ দেখছেন না সাইফ হাসান

বিশ্বমঞ্চে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার বদলে এখন যেন অনুতাপের হিসাব কষছে বাংলাদেশ শিবির। যে সময়টা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সমীকরণ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল, সেই সময়েই অপূর্ণ স্বপ্নের ভার বয়ে বেড়াতে হচ্ছে ক্রিকেটারদের। 

ব্যাতিক্রম নন সাইফ হাসান, দলের অন্যদের মতো তিনিও কষ্ট পেয়েছেন তা স্বীকার করলেন সংবাদমাধ্যমে, "দেখেন সবারই কষ্ট লাগছে যারা টিমে ছিল। এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু আমার স্ট্যাটাসটা ছিল যে আমি ওখান থেকে যেই অদম্য কাপ যেটা খেলছি। ওখান থেকে মানে একটা ভালো একটা শেপে আসছি। তো সেটা একটা স্বস্তিকর বিষয়। তাই আসলে ওই বিষয়টাই আমি শেয়ার করছি, আমার অনুভূতি শেয়ার করছি।"

বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বিরত থাকার কারণ ব্যাখ্যা করে এবং সামনে থাকা সিরিজকে লক্ষ্য বানিয়ে নিজেকে প্রস্তুত করার কথা জানিয়ে সাইফ বলেন, "সত্যি কথা বলতে বিশ্বকাপের কোনো ম্যাচ দেখি নাই। আর নিজেকে ওইভাবে মনোবল বাড়ানোর করার চেষ্টা করছি যে একটা যেহেতু গেছে এখন চেষ্টা থাকবে সামনে যেই সিরিজগুলো আছে যদি সুযোগ পাই অবশ্যই নিজেকে মেলে ধরার আর নিজেকে একটা ভালো শেপে আনার।"

তিনি আরো বলেন, "একজন পেশাদার ক্রিকেটার হিসেবে কিন্তু আপনি যত তাড়াতাড়ি মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন ওটাই আপনার জন্য ভালো। সো আমাদের চেষ্টা এটাই ছিল যত তাড়াতাড়ি আমরা মুভ অন করতে পারি। কৃতজ্ঞ যে একটা বিরতি পেয়েছিলাম, সেটাকে আমরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি।"

আরেগদিন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছিলেন, বিশ্বকাপ না খেলার কষ্টে দুজন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলো। সে প্রসঙ্গে সাইফকে জিগ্যেস করা হলে তার উত্তর, "জানি না স্যার (মোহাম্মদ সালাহ উদ্দীন) কাকে নিয়ে বলেছেন। কিন্তু আমি তো না, আমি কোমায় যাইনি"