বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে ৬ নতুন মুখ
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে ৬ নতুন মুখ
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে ৬ নতুন মুখ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ৬ নতুন ক্রিকেটার।
বাংলাদেশ সিরিজে শ্রীলঙ্কা দলকে যথারীতি নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা। সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সুনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইসিথা বিজেসুন্দরা।
বাংলাদেশ– শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। নতুন শুরুর ছাপ আছে শ্রীলঙ্কার ঘোষিত দলেও।
তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইনিংসের সূচনা করবেন পাথুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয়া ডি সিলভার ওপরই থাকবে দলের ভরসা।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড-
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওসাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সুনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রভাথ জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিজেসুন্দারা।
