অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 5 সেকেন্ড আগে
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তিন দলের স্কোয়াড ঘোষণা

নতুন ঘরোয়া টি–টোয়েন্টি আসর আয়োজনের ঘোষণার পরই অংশগ্রহণকারী তিন দলের পূর্ণাঙ্গ স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপে মোট ৩৯ জন ক্রিকেটারকে তিনটি দলে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি দলে রয়েছেন ১৩ জন করে খেলোয়াড়।

এই টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্ব অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতা সরাসরি উপভোগ করতে দর্শকদের গুনতে হবে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত টিকিটমূল্য। প্রাইজমানি ও অন্যান্য ব্যয় মিলিয়ে টুর্নামেন্টটির মোট আর্থিক পরিসর নির্ধারণ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

ধূমকেতু একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ

আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, রকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।