ট্রফি নিয়ে ভারতে রোহিত শর্মারা, নেচে-গেয়ে উদযাপন চলছেই
-
1
তাওহীদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে জয় পেল জাফনা কিংস
-
2
সাজিদের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ সমতায় পাকিস্তান থেকে মাত্র ৬০ রানের দূরত্বে
-
3
দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত নেসারের, বাংলাদেশের বিপক্ষে সিরিজেও নেই
-
4
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের
-
5
অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পিসিবি, দুই বছরের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
ট্রফি নিয়ে ভারতে রোহিত শর্মারা, নেচে-গেয়ে উদযাপন চলছেই
ট্রফি নিয়ে ভারতে রোহিত শর্মারা, নেচে-গেয়ে উদযাপন চলছেই
এত কাছে, তবু কত দূরে- আইসিসি ইভেন্টের ট্রফি জয়ের খুব কাছে গিয়েও জিততে পারছিল না ভারতীয় ক্রিকেট দল। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একাধিকবার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হচ্ছিল না দলটির। অবশেষে ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, আইসিসি ইভেন্টের ট্রফি জয়ের ১১ বছরের খরা কেটেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার খরা কেটেছে ১৭ বছরের।
ভারত দলের উদযাপন তাই বাঁধনহারা। ওয়েস্ট ইন্ডিজে ট্রফি জয় করার পর সেখানে উদযাপন তো হয়েছেই, আজ (৪ জুলাই) দেশে ফিরে আবার উদযাপনে মেতেছে ভারতীয় ক্রিকেটাররা। এবার সেই উদযাপন বাড়তি মাত্রা পেয়েছে নিজ দেশের ভক্ত-সমর্থকদের উপস্থিতি ও উৎসাহে।
আজ ট্রফি নিয়ে দিল্লি পৌঁছেছে রোহিত শর্মা ও তাঁর দল। ট্রফি হাতে নিয়ে বিমানবন্দরে উৎসুক জনতার সাথে আনন্দ ভাগ করেন অধিনায়ক। হোটেলে গিয়ে নাচতেও দেখা যায় রোহিত শর্মাদের।
