১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের নিলাম, বাড়ছে প্লেয়ার রিটেনশনের সময়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 10 মিনিট আগে
১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের নিলাম, বাড়ছে প্লেয়ার রিটেনশনের সময়

১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের নিলাম, বাড়ছে প্লেয়ার রিটেনশনের সময়

১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের নিলাম, বাড়ছে প্লেয়ার রিটেনশনের সময়

আইপিএল ২০২৭ এর মিনি-নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার সময়সীমা দুই দিন বাড়িয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। ১৫ নভেম্বর ভারত ও নিউজিল্যান্ডের পঞ্চম ওডিআই ম্যাচ থাকার কারণেই মূলত বিসিসিআই এই পরিবর্তন এনেছে।

আইপিএল কর্তৃপক্ষের নতুন সূচি অনুযায়ী, খেলোয়াড় নিবন্ধনের শেষ তারিখ ২৩ নভেম্বর। তবে দলগুলো চাইলে ২৭ নভেম্বর পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় তালিকায় যুক্ত করার বিশেষ অনুরোধ জানাতে পারবে। যাচাই-বাছাই শেষে আগামী ৩ ডিসেম্বর নিলামের চূড়ান্ত খেলোয়াড় তালিকা ও সেট ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হবে।

নিলামের আগেই ইতোমধ্যে দুটি বড় খেলোয়াড় বিনিময় শেষ হয়েছে। দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার জায়ান্টস থেকে তাদের সাবেক অধিনায়ক ঋষভ পন্থকে ফিরিয়ে এনেছে, যার বিনিময়ে কুলদীপ যাদব যোগ দিয়েছেন লখনউয়ে।

টুর্নামেন্ট শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিসিসিআই-এর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ২০২৭ সালের মার্চের শেষ নাগাদ আইপিএলের আগামী আসর শুরু হতে পারে। উল্লেখ্য, বর্তমান চক্রের এটিই শেষ মিনি-নিলাম, কারণ ২০২৮ মৌসুমকে সামনে রেখে আবারও বড় পরিসরে 'মেগা নিলাম' অনুষ্ঠিত হবে।