প্রথম দল হিসাবে বাংলাদেশের পরাজয়ের সেঞ্চুরি
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
-
4
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, ডারউইনে প্রথম দিনে ২৬৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
-
5
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
প্রথম দল হিসাবে বাংলাদেশের পরাজয়ের সেঞ্চুরি
প্রথম দল হিসাবে বাংলাদেশের পরাজয়ের সেঞ্চুরি
ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ টি পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা ম্যাচ ছিল টাইগারদের ১০০ তম পরাজয়।
সবার আগে ১০০ পরাজয় ছোঁয়ার দৌড়ে ছিল বাংলাদেশ সহ ৩ দল। ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের সংখ্যা ৯৯। শ্রীলঙ্কার সমান ৯৮ পরাজয় সঙ্গী করে যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে সেঞ্চুরি পূর্ণ করেছে।
এখন অব্দি ১৬৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ দল হেরেছে ৬৪ টিতে। ১০০ টিতে পরাজয়, ৪ ম্যাচে কোন ফল আসেনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পরাজিত দল-
১. বাংলাদেশ- ১৬৮ ম্যাচে ১০০ পরাজয়
২. ওয়েস্ট ইন্ডিজ- ১৯৩ ম্যাচে ৯৯ পরাজয়
৩. শ্রীলঙ্কা- ১৮৯ ম্যাচে ৯৮ পরাজয়
৪. জিম্বাবুয়ে- ১৪৫ ম্যাচে ৯৫ পরাজয়
৫. নিউজিল্যান্ড- ২১৬ ম্যাচে ৯০ পরাজয়
৬. পাকিস্তান- ২৩৯ ম্যাচে ৮৯ পরাজয়
৭. আয়ারল্যান্ড- ১৬৫ ম্যাচে ৮৬ পরাজয়
৮. অস্ট্রেলিয়া- ১৮৮ ম্যাচে ৮১ পরাজয়
৯. ইংল্যান্ড- ১৮২ ম্যাচে ৮০ পরাজয়
১০. দক্ষিণ আফ্রিকা- ১৭৪ ম্যাচে ৭৪ পরাজয়।
