এক দিন পর হলো টস, আগে বোলিংয়ে বাংলাদেশ
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল
-
3
কিশানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
5
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
এক দিন পর হলো টস, আগে বোলিংয়ে বাংলাদেশ
এক দিন পর হলো টস, আগে বোলিংয়ে বাংলাদেশ
রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা, হয়নি টসও। আজ রাওয়ালপিন্ডির আকাশ পরিষ্কার, শুরু হচ্ছে খেলা। লম্বা সময় লাল বলের খেলা থেকে বাইরে থাকা তাসকিন আহমেদ ফিরলেন বাংলাদেশের সেরা একাদশে। তাসকিনকে জায়গা দিতে বাদ পড়েন শরিফুল ইসলাম। রাওয়ালপিন্ডিতে টস জেতা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে বেছে নিলেন বোলিং।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে তাসকিনকে সেরা একাদশে পাওয়া যায়নি। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন ফিরলেন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের মিশনে। এক পরিবর্তনের সেরা একাদশে জায়গা হারালেন শরিফুল ইসলাম।
দুই দিন আগে ১২ সদস্যের দল ঘোষণা করলেও টসের সময় সেরা একাদশ জানায় পাকিস্তান। একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদের ফিরলেন অ্যাকশনে। প্রথম টেস্টের মতো ৪ পেসার না খেলিয়ে এবার একজন স্পিনার নিল পাকিস্তান। বিপরীতে আগের টেস্টের মতোই তিন পেসার নিয়ে আক্রমণে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ভেসে যায় পুরো এক দিন। ফলে ম্যাচটি আজ ৩১শে আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। এবার টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ।
বাংলাদেশ একাদশ- জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
পাকিস্তান একাদশ- শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান আলী আগা, মীর হামজা।
