ইংলিশ কাউন্টিতে কাল বিকালে সাকিবের খেলা
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল
-
3
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
4
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
-
5
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
ইংলিশ কাউন্টিতে কাল বিকালে সাকিবের খেলা
ইংলিশ কাউন্টিতে কাল বিকালে সাকিবের খেলা
পাকিস্তানে সিরিজ শেষ করে সাকিব আল হাসান গেলেন ইংল্যান্ড কাউন্টিতে। কাল টনটনে সমারসেটের বিরুদ্ধে সারের জার্সিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ম্যাচ খেলতে নামবেন সাকিব। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
পাকিস্তান ও ভারত সফরের মাঝের সময়টাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কাউন্টিতে কাল বাংলাদেশ সময় বিকাল ৪টায় সাকিবের খেলা, যেখানে প্রতিপক্ষ সমারসেট।
সাকিবদের প্রতিপক্ষে সমরসেট এখন পর্যন্ত ১১ ম্যাচে খেলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে একই সংখ্যক ম্যাচ থেকে ১৯৩ পয়েন্ট নিয়ে সারের অবস্থান শীর্ষস্থানে। ১১ ম্যাচ খেলা সারের জয় ৭টিতে। আগের ম্যাচে নটিংহ্যাম্পশায়ারের সাথে ম্যাচ ড্র করে সারে এবার সাকিবকে নিয়ে চোখ রাখছে জয়ে।
কাউন্টিতে সারে দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন ইংল্যান্ডের দুই তারকা ওপেনার ররি বার্নস ও ডম সিবলিকে। দলটির নেতৃত্ব অবশ্য ররি বার্নসের কাঁধে। বিপরীতে সমারসেটের স্কোয়াডে টম অ্যাবেল, টম ব্যান্টন, ক্রেইগ ওভারটন, জশ ডেভি, জ্যাক বল, জ্যাক লিচ এবং আর্চি ভনের মতো ক্রিকেটাররা আছেন।
এরপর সেপ্টেম্বরের মাঝামাঝিতে সাকিব ভারত সফরে যাবেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে ১৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছাবে নাজমুল হোসেন শান্তর দল।
হত্যা মামলার অভিযোগ মাথায় নিয়েই রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ খেলেছেন সাকিব আল হাসান। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে সাকিবের ক্রিকেটীয় পারফরম্যান্সে কোন প্রভাব পড়েনি। খেলা চালিয়ে যাবেন সাকিব পরের সিরিজেও, পাশে আছে বিসিবি।
