সাকিব পেলেন ক্যাপ্টেন্সি; চুক্তি করেও টুর্নামেন্টে নেই তামিম
-
1
তিন বছর পর কি মুক্তি মিলছে ইমরান খানের, নেপথ্যে সমঝোতার আভাস
-
2
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই যাচ্ছে বাংলাদেশ, বললেন হাবিবুল বাশার
-
3
অস্ট্রেলিয়া মিশনে ইতিবাচক শুরু, ডারউইনের প্রস্তুতিতে স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ
-
4
দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্রের স্পিনার রেড্ডির আট বছরের নিষেধাজ্ঞা
-
5
বুমরাহর বদলি হিসেবে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন আকিব নবি
সাকিব পেলেন ক্যাপ্টেন্সি; চুক্তি করেও টুর্নামেন্টে নেই তামিম
সাকিব পেলেন ক্যাপ্টেন্সি; চুক্তি করেও টুর্নামেন্টে নেই তামিম
টেক্সাস গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ মাতানোর কথা ছিল তামিম ইকবালের। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে জানা গেল আমেরিকার মাঠে দেখা যাবে না তামিমকে। মাঠের খেলায় না ফিরলেও তামিম থাকছেন ভারতেই, ধারাভাষ্য দিবেন বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে।
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় ওপেনার তামিম ইকবাল বাদ পড়ায় টেক্সাস গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে ইংলিশ তারকা ব্যাটার ডেভিড মালানকে।
দলটির অধিনায়কত্ব উঠল পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির কাঁধে। স্কোয়াডে আছে আরও বেশকিছু বড় নাম- ওয়াহাব রিয়াজ, জেমস ফুলার, কেনার লুইস, কেমো পল।
তামিম ইকবালকে অবশ্য এই সময়ে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্য দিতে দেখা যাবে। টেস্ট সিরিজের দুই ম্যাচে মাইক্রোফোন হাতে বেশ প্রশংসা পেয়েছিলেন বাংলাদেশের এই ওপেনার।
