হাথুরুসিংহে দলের সাথে থাকবেন না চট্টগ্রাম টেস্টে
-
1
গোড়ালির চোট কাটিয়ে প্রথম ইনিংসে নামতে পারছেন না সাদমান
-
2
১৩ বছরের টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিলেন মোহাম্মদ শামি
-
3
জিম্বাবুয়ের ৫০৪ রানের জবাবে আফগানিস্তানের দারুণ শুরু, দ্বিতীয় দিন শেষে তুলল ১১৩
-
4
তাওহিদ হৃদয়ের একা লড়াইয়ের মাঝেও ধসে বাংলাদেশের ইনিংস
-
5
হৃদয়ের ডাবল সেঞ্চুরি, সিলেট টেস্টে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ
হাথুরুসিংহে দলের সাথে থাকবেন না চট্টগ্রাম টেস্টে
হাথুরুসিংহে দলের সাথে থাকবেন না চট্টগ্রাম টেস্টে
চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। প্রথম টেস্টে বড় পরাজয়ের ফলে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে এর মাঝেই জানা গেল, চট্টগ্রামে সিরিজের শেষ টেস্টে দলের সাথে থাকবেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে চট্টগ্রামে থাকবেন না দলের সাথে। পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাথুরু।
তার অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস দ্বিতীয় টেস্টের জন্য প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
