কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
-
1
পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৩-০ ব্যবধানে ইংল্যান্ডের
-
2
জাতীয় দল ও ফিটনেস সবার আগে, নাহিদ রানাকে নিয়ে বিসিবির কড়া অবস্থান
-
3
অভিষেকের বিধ্বংসী ফিফটিতে আফগানিস্তানকে উড়িয়ে ভারতের সহজ জয়
-
4
পাকিস্তানের ম্যাচের ৫০ শতাংশ ফি কর্তন ও ১১ টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জরিমানা
-
5
স্মৃতি-শেফালির জোড়া ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়
কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য অভিজ্ঞতায় ভরপুর এক স্কোয়াড ঘোষণা করেছে কানাডা। অলরাউন্ডার সাদ বিন জাফর দলটির অধিনায়ক।
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কানাডা। নর্থ আমেরিকান দলটি গ্রুপ এ তে আছে, যেখানে তাঁদের সঙ্গী যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ১ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে কানাডা। এই দলের কোচ হিসাবে আছেন পুবুদু দেসানায়েকে।
কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হার্শ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কালিম সানা, কানওয়ারপাল তাথগার, নাভনিত ধালিওয়াল, নিকোলাস কার্টন, পারগাত সিং, রাভিন্দারপাল সিং, রায়ানখান পাঠান, শ্রেয়াস মোভভা।
রিজার্ভ ক্রিকেটার- তাজিন্দার সিং, আদিত্য ভারাধারাজান, আমার খালিদ, জাতিন্দার মাথারু, পারভিন কুমার।
