অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এই প্রথম অধিনায়কের চেয়ারে হ্যারি ব্রুক
-
1
পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে উদ্বেগ আইসিসির
-
2
অপরাজিত যাত্রার শেষটাও জয়ে, নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্ব সেরা বাংলাদেশ নারী দল
-
3
পাকিস্তানের ভারতবিরোধী বিশ্বকাপ বয়কট, সাবেক ক্রিকেটারদের উত্তেজনা ও উদ্বেগ
-
4
লাহোরে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ পাকিস্তানের
-
5
১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এই প্রথম অধিনায়কের চেয়ারে হ্যারি ব্রুক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এই প্রথম অধিনায়কের চেয়ারে হ্যারি ব্রুক
নর্দান সুপারচার্জার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর প্রথম কোনো সিনিয়র দলের নেতৃত্বে।
নর্দার্ন সুপারচার্জার্স ২০২৪ সালের দ্য হান্ড্রেড সংস্করণের জন্য হ্যারি ব্রুককে তাদের অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। হ্যারি ব্রুক তার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দিনের পর প্রথম অধিনায়কত্বের স্বাদ পেতে যাচ্ছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এটাই হবে তার প্রথম নেতৃত্বের ভূমিকা। তিনি ওয়েন পার্নেলের স্থলাভিষিক্ত হবেন।
তার অধিনায়কত্বের অভিজ্ঞতা ২০১৮ সালে নিউজিল্যান্ডে, বিশ্বকাপ অভিযানে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। এবার দ্য হান্ড্রেডে ব্রুক নামবেন টস করতে। উচ্ছ্বসিত ব্রুক,
'নর্দান সুপারচার্জার্সের অধিনায়কত্ব করা সম্মানের বিষয়, এবং আমি এর জন্য সত্যিই উচ্ছ্বসিত। হেডিংলিতে খেলা এবং এলাকার প্রতিনিধিত্ব করা সবসময়ই বিশেষ। এই বছর হান্ড্রেডে অধিনায়ক হিসাবে মাঠে নামা আমার জন্য অতিরিক্ত স্পেশাল।'
সুপারচার্জার্স স্কোয়াডে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, সেইসাথে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং বিশ্বকাপ খেলা ব্রুকের দুই সতীর্থ আদিল রাশিদ এবং রিস টপলি রয়েছেন।
