বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন

বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন

বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের পতন

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের জার্সিতে হাসান মাহমুদের শূন্যতা এক মুহূর্তের জন্যও টের পেতে দেননি আরেক বাংলাদেশি ডানহাতি পেসার খালেদ আহমেদ। জাতীয় দলের দায়িত্বে হাসান দেশে ফিরলে যে নিরাশার মেঘ জমেছিল কেন্ট শিবিরে, তা মুহূর্তেই উধাও করে নিজের দ্বিতীয় ম্যাচেই এক দুর্দান্ত বোলিং স্পেলে পাঁচ উইকেট ঝুলিতে পুরেছেন এই তারকা।

মঙ্গলবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম দিনে বল হাতে রীতিমতো তাণ্ডব চালান খালেদ। তার ১৫.৫ ওভারে মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট শিকারের দিনে প্রতিপক্ষকে ১৬১ রানেই গুটিয়ে দেয় কেন্ট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে মিলনেস ২৮ রানে ৪টি এবং কুইন বাকি ১টি উইকেট নিলে শুরুতেই অলআউট হয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ল্যাঙ্কাশায়ার।

দলকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়ে প্রতিপক্ষের ওপেনার জেনিংসকে (৩০) পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য করেন খালেদ, যার রেশ না কাটতেই এক ওভার পর ল্যাঙ্কাশায়ার তারকা রকি ফ্লিনটফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। চা-বিরতির ঠিক পর নতুন উদ্যমে আক্রমণে ফিরে ৩৭ রান করা উইকেটরক্ষক ব্যাটার হ্রাস্টকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই পেসার। 

ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষভাগে এসে প্রথমে স্ট্যানলির স্টাম্প উপড়ে দেন এবং পরবর্তীতে কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে আউট করে কাউন্টিতে নিজের প্রথম ফাইফার পূর্ণ করেন।

ঘরের মাঠে বাংলাদেশি এই গতিদানবের এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেন্ট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তার মাধ্যমে তাদের নতুন এই বোলিং হিরোকে অভিনন্দন জানিয়েছে।