শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নেই শানাকা, সিলভা
-
1
জাহানারা আলমের অভিযোগের তদন্ত শেষ, প্রতিবেদন জমা বিসিবিতে
-
2
এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি
-
3
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে কামিন্দু মেন্ডিস, বাদ ধনঞ্জয়া
-
4
বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক
-
5
তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নেই শানাকা, সিলভা
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে নেই শানাকা, সিলভা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ভানুকা রাজাপাকসে। দাসুন শানাকা এবং দিলশান মাদুশঙ্কা দলে নেই, অন্যদিকে দুশমান্থ চামিরা চোটের কারণে বাদ পড়েছেন।
মিডল-অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। কিন্তু প্রাক্তন অধিনায়ক দাসুন শানাকাকে বাদ দেওয়া হয়েছে। বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাও ডাক পাননি। ইনজুরির কারণে নেই দুশমান্থ চামিরা, জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে তিনি।
ভানুকা রাজাপাকসে ২০২৩ সালের জানুয়ারির পর থেকে শ্রীলঙ্কার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে পেস-বোলিং অলরাউন্ডার চামিন্দু বিক্রমাসিংহে দলে তার জায়গা ধরে রেখেছেন। ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। এই দলে জায়গা পাননি টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
আগামী রবিবার থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে এবং তিনটি ম্যাচই ডাম্বুলায় অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড- চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, জেফরি ভান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো এবং আসিথা ফার্নান্দো।
