ক্যাম্পবেলের অভিষেক, আগে বোলিংয়ে বাংলাদেশ
-
1
চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার- মিরাজ
-
2
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল পাকিস্তান
-
3
বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি পেসারের নতুন কৌশল
-
4
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, ডারউইনে প্রথম দিনে ২৬৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
-
5
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জো রুটদের নতুন অধ্যায় ৩ নম্বরে জর্ডান কক্স
ক্যাম্পবেলের অভিষেক, আগে বোলিংয়ে বাংলাদেশ
ক্যাম্পবেলের অভিষেক, আগে বোলিংয়ে বাংলাদেশ
আজ সন্ধ্যা ৬টায় সিরিজের ২য় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন ক্যাম্পবেলের আন্তর্জাতিক অভিষেক।
বাংলাদেশের সেরা একাদশ অপরিবর্তিত থাকলেও জিম্বাবুয়ে দলে এসেছে তিন পরিবর্তন। রায়ান বার্ল, শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা ছিটকে গেছেন। এই তিনের বদলি হলেন অ্যান্সলে লোভু, জোনাথন ক্যাম্পবেল, তাদিওয়ানাশে মারুমানি।
আগের ম্যাচে ব্যর্থ হওয়া লিটন দাস আজও আছেন সেরা একাদশে। তার সঙ্গে ওপেন করতে নামবেন আগের ম্যাচের নায়ক বাঁহাতি তানজিদ হাসান তামিম। তিন নম্বরে যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরের তিন পজিশনে যথাক্রমে তাওহীদদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক।
স্পিন আক্রমণ সামলাবেন শেখ মেহেদী, তার সঙ্গী লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস ইউনিটের নেতৃত্বে তাসকিন আহমেদ। শরিফুল ইসলামের সঙ্গে অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
আজ ৫ মে সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচও ড্রেসিংরুমে থেকেই দেখতে হবে স্কোয়াডের বাকি তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুবকে।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ-
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, অ্যান্সলে লোভু, জোনাথন ক্যাম্পবেল ও তাদিওয়ানাশে মারুমানি।
