টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টাইগারদের অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনে ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। চট্টগ্রামে অনুষ্ঠিত নির্ধারণী ম্যাচে জয়ের মাধ্যমে নিশ্চিত হয় এই সাফল্য।

এক বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও দীর্ঘ ১১ বছর পর সিরিজ জয়ের এই অর্জন দলটির দৃঢ় মানসিকতার প্রতিফলন। তিনি চট্টগ্রামে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।