যুব ও ক্রীড়ায় প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবির অভিনন্দন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
যুব ও ক্রীড়ায় প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবির অভিনন্দন
যুব ও ক্রীড়ায় প্রতিমন্ত্রী হওয়ায় আমিনুল হককে বিসিবির অভিনন্দন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তা জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশের ক্রীড়াঙ্গনে আমিনুল হকের নেতৃত্ব ও অবদান একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়।
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম এক বিবৃতিতে বলেন, একজন কৃতী ক্রীড়াবিদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা রাখেন। তার ক্রীড়া অভিজ্ঞতা দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
বিসিবি আরও জানায়, নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে দেশের সব পর্যায়ের খেলাধুলার উন্নয়ন ও ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বোর্ড।
