পিএসএলে সুযোগ পেলেন নাহিদ ও ইমন, দ্বিতীয় ধাপে দল মিলল দুই টাইগারের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, আয়রল্যান্ডকে ৬৭ রানে হারাল
-
2
ফারহানের ঝলক, যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে ভারতের ম্যাচের আগে আত্মবিশ্বাসী পাকিস্তান
-
3
সেইফার্ট-অ্যালেনের বিশ্বরেকর্ড জুটি, ১০ উইকেটে উড়ল নিউজিল্যান্ড
-
4
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইতালির প্রথম জয়, ১০ উইকেটে হার নেপালের
-
5
সেইফার্ট-অ্যালেনের বিশ্বরেকর্ড জুটি, ১০ উইকেটে উড়ল নিউজিল্যান্ড
পিএসএলে সুযোগ পেলেন নাহিদ ও ইমন, দ্বিতীয় ধাপে দল মিলল দুই টাইগারের
পিএসএলে সুযোগ পেলেন নাহিদ ও ইমন, দ্বিতীয় ধাপে দল মিলল দুই টাইগারের
দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে হাসি ফুটল দুই বাংলাদেশি ক্রিকেটারের মুখে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দ্বিতীয় ধাপে দল পেয়েছেন পেসার নাহিদ রানা ও ওপেনার পারভেজ হোসেন ইমন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় আসন্ন পিএসএলের প্লেয়ার ড্রাফট। এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেন। এর মধ্যে ছিলেন ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটার।
প্রথম ধাপে অবিক্রিত থাকলেও দ্বিতীয় সুযোগে ভাগ্য বদলায় নাহিদ ও ইমনের। ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে নাহিদ রানাকে দলে নেয় পেশোয়ার জালমি। একই ভিত্তিমূল্যে পারভেজ হোসেন ইমনকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স।
তবে সব বাংলাদেশির জন্য দিনটি সুখকর ছিল না। দ্বিতীয় ধাপেও দল পাননি তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।
পিএসএলের এবারের আসরে তাই বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন রিশাদ, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
