বাংলাদেশকে আর হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া, বলছেন শান্ত
-
1
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা
-
3
সাকিবের ব্যর্থতার দিনে গলের কাছে বড় ব্যবধানে হারল জাফনা
-
4
স্কুল ক্রিকেটের উন্নয়নে বিসিবি-প্রাইম ব্যাংক ঐতিহাসিক চুক্তি, তৈরি হচ্ছে আধুনিক জিম ও রিকভারি সেন্টার
-
5
আয়ারল্যান্ড সিরিজের জন্য আফগানিস্তান ওয়ানডে দল ঘোষণা
বাংলাদেশকে আর হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া, বলছেন শান্ত
বাংলাদেশকে আর হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া, বলছেন শান্ত
অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে স্বাগতিকরা শক্তিশালী দল ঘোষণা করায় শান্ত মনে করছেন, বাংলাদেশকে আর আগের মতো সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না অস্ট্রেলিয়া। তার মতে, এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রগতিরই একটি ইতিবাচক স্বীকৃতি।
শুক্রবার ‘নতুন কুঁড়ি ক্রিকেট’ টুর্নামেন্টের ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে বাংলাদেশের বিপক্ষে অনেক সময়ই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হতো। তবে এবার সেই চিত্র ভিন্ন, যা বাংলাদেশের জন্য একটি অর্জন বলেই মনে করেন তিনি।
শান্ত বলেন, ‘সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনও দেখিনি। সাধারণত আমাদের সঙ্গে খেলার সময়ই হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। তবে আমি বলব যে এটা একটা অর্জন।’
আসন্ন সিরিজকে বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবেও দেখছেন এই বাঁহাতি ব্যাটার। তার বিশ্বাস, সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এমন একটি অবস্থান তৈরি করেছে, যার কারণে প্রতিপক্ষও আর তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না।
শান্ত বলেন, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব যে, এই টেস্ট দলটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’
