টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
-
1
স্যান্টনারকে দলে ফেরাল নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজের আগে ছিটকে গেলেন ফক্সক্রফট
-
2
হেটমায়ারের প্রত্যাবর্তন, শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে আলজারি জোসেফও
-
3
শিরোপা না পেলেও সব বড় পুরস্কার সূর্যবংশীর দখলে
-
4
স্ট্রাইক রেটে নতুন উচ্চতায় কোহলি
-
5
ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা
টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
টেস্ট ক্রিকেটে আসছে নতুন নিয়ম, প্রয়োজন হলে বদলাবে বলের রঙ
টেস্ট ক্রিকেটে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়া বা ওভার নষ্ট হওয়ার সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে আইসিসি। সংস্থাটির বোর্ড অনুমোদন দিয়েছে এমন একটি পরীক্ষামূলক নিয়ম, যেখানে প্রয়োজন হলে দিনের টেস্ট ম্যাচ চলাকালীন লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করা যাবে। তবে এই পরিবর্তনের জন্য ম্যাচে অংশ নেওয়া দুই দলের আগাম সম্মতি থাকতে হবে।
রোববার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় প্রধান নির্বাহীদের কমিটির একাধিক সুপারিশ অনুমোদন করা হয়। এতদিন শুধুমাত্র ডে-নাইট টেস্টেই গোলাপি বল ব্যবহার করা হতো, যা মূলত অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশেই দেখা যায়। নতুন এই পরীক্ষার লক্ষ্য হলো ফ্লাডলাইটের নিচে খেলা চালিয়ে যাওয়া এবং কম আলোর কারণে খেলা বন্ধ হওয়ার ঘটনা কমানো।
তবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ৪ জুন শুরু হওয়া টেস্ট সিরিজে এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি ম্যাচ কর্মকর্তা ও ভেন্যুগুলোর জন্য উন্নত আলোক প্রযুক্তি নিয়ে গবেষণার কথাও জানিয়েছে আইসিসি। এ প্রকল্পে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সঙ্গে যৌথভাবে অর্থায়ন করবে তারা।
এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত ড্রিংকস বিরতির সময় প্রধান কোচ বা মনোনীত সাপোর্ট স্টাফ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে আগে এমন সুযোগ ছিল না। বার্তা পৌঁছাত শুধুমাত্র ড্রিংকস বহনকারী খেলোয়াড়দের মাধ্যমে। তবে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এটি দীর্ঘদিন ধরেই চালু রয়েছে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতি ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিরতির পর খেলা শুরু হওয়ার সময় ব্যাটারদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া লেগ-সাইড ওয়াইডের গাইডলাইন স্থায়ীভাবে গ্রহণ করেছে আইসিসি। বিশেষ করে ব্যাটার ক্রিজে নড়াচড়া করলে ওয়াইডের সিদ্ধান্ত নিতে এটি আম্পায়ারদের সহায়তা করবে।
সন্দেহজনক বোলিং অ্যাকশনের ক্ষেত্রে ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য হক-আই ডেটা ব্যবহারের সুযোগও অনুমোদন করেছে আইসিসি।
