হারমনপ্রীতের পর ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 51 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হারমনপ্রীতের পর ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

হারমনপ্রীতের পর ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

হারমনপ্রীতের পর ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা

ভারতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্মৃতি মান্ধানা। অধিনায়ক পদ থেকে হারমনপ্রীত কৌর সরে দাঁড়ানোর পর বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

গতকাল (৬ অক্টোবর) গুয়াহাটিতে আয়োজিত একটি বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২৯ বছর বয়সী এই বাঁহাতি ওপেনিং ব্যাটার ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। এতদিন ধরে তিনি হারমনপ্রীত কৌরের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে ভারতকে ১৮টি টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে স্মৃতি মান্ধানা বলেন, "ভারতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া এক পরম সম্মান ও স্পেশাল অনুভূতি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে সবসময়ই অনেক বড় বিষয়, আর এখন দলকে নেতৃত্ব দেওয়ার এই সুযোগটি আমি গভীরভাবে উপলব্ধি করছি।"

পূর্বসূরি হারমনপ্রীত কৌরের অবদানের কথা স্মরণ করে মান্ধানা আরও যোগ করেন, "অধিনায়ক হিসেবে এতদিন হরমনপ্রীত যেভাবে দলকে চালিত করেছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধভাবে দল পরিচালনা করেছেন এবং আমাদের এই যাত্রায় বড় ভূমিকা রেখেছেন। নতুন এই দায়িত্বের গুরুত্ব আমি বুঝতে পারছি এবং সবাইকে সাথে নিয়ে ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিতে নিজের সেরাটা দেব।"

স্মৃতি মান্ধানা সম্প্রতি নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি সব ফরম্যাট মিলিয়ে ১৮টি শতক হাঁকিয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও এখন তার দখলে।