২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 12 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিবি
২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল বিসিবি
২০২৬ সালের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বছরের জন্য ২৮ জন ক্রিকেটারকে পাঁচটি বেতন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
মাসিক ১০ লাখ টাকার উচ্চ গ্রেড এ প্লাসে কোনো ক্রিকেটার রাখা হয়নি। এর পরের স্তর, এ গ্রেডে, মাসিক ৮ লাখ টাকায় চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে। বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১১ জন। সি গ্রেডে মাসিক ৪ লাখ টাকায় জায়গা পেয়েছেন ছয়জন ক্রিকেটার।সবচেয়ে নিচের স্তর ডি গ্রেডে মাসিক ২ লাখ টাকায় রাখা হয়েছে সম্ভাবনাময় সাতজন ক্রিকেটারকে।
গ্রেড অনুযায়ী ক্রিকেটাররা:
এ গ্রেড: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।
বি গ্রেড: মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি গ্রেড: সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
ডি গ্রেড: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান।
