পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
ইংল্যান্ড সফরে পাওয়া বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তানের মাটিতে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। তার পরিবর্তে ১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ৩২ বছর বয়সী লাহিরু উদারা। ৫টি টেস্ট ও ৭টি টি-টোয়েন্টি খেলা উদারা এখনো শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে নিশাঙ্কার থাকা ফিটনেসের ওপর নির্ভর করছিল। তবে সময়মতো পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় তাকে দলের বাইরেই থাকতে হচ্ছে। আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে নিশাঙ্কা পূর্ণ ফিটনেস ফিরে পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ওয়ানডেতে ১,৩২৪ রান করা নিশাঙ্কাকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। এই সময়ে লঙ্কান ব্যাটারদের মধ্যে কেবল নতুন অধিনায়ক কুশল মেন্ডিস তার চেয়ে বেশি রান করেছেন।
অন্যদিকে টেস্ট দল থেকে বাদ পড়ার পর উদারা জন্য এই ওয়ানডে সিরিজটি জাতীয় দলে থিতু হওয়ার বড় সুযোগ। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৮ রানের চমৎকার ইনিংস খেলার পরও পরবর্তী পাঁচ টেস্ট ইনিংসে ৩০ রানের গণ্ডি পেরোতে না পারায় টেস্ট স্কোয়াড থেকে তার বাদ পড়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৫৫ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলে ওয়ানডে দলের দরজা খুলেছেন তিনি; যা ছিল সিরিজে শ্রীলঙ্কার সর্বোচ্চ ব্যক্তিগত রান। ৯৭টি লিস্ট-এ ইনিংসে ৮৫.৯৭ স্ট্রাইক রেটে তার গড় ৩২.০৯।
আগামী রবিবার স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হবে এই ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ, যেখানে সিরিজের তৃতীয় দল হিসেবে অংশ নিচ্ছে ইংল্যান্ড।
