ড্রেসিংরুমে ভ্যাপিং, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ড্রেসিংরুমে ভ্যাপিং, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

ড্রেসিংরুমে ভ্যাপিং, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

ড্রেসিংরুমে ভ্যাপিং, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়ের ম্যাচেই বিতর্কে জড়ালেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট (ভ্যাপ) ব্যবহার করতে দেখা যায় তাকে, যার ছবি সরাসরি সম্প্রচারে ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেটের উৎপাদন, আমদানি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ব্যক্তিগতভাবে বহন বা জনসমক্ষে ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে।

এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরাগের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানা গেছে। আইপিএলের আচরণবিধি ভঙ্গ এবং খেলোয়াড় হিসেবে খারাপ উদাহরণ তৈরি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ম্যাচে ব্যাট হাতে ২৯ রান করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার দল রাজস্থান রয়্যালস ২২২ রানের লক্ষ্য তাড়া করে পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয়, যা ছিল চলতি আসরে পাঞ্জাবের প্রথম হার।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুব একটা ছন্দে নেই পরাগ। এবারের আসরে ৯ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১১৭ রান, গড় ১৪.৬২।

উল্লেখ্য, এর আগে একই দলের ম্যানেজার রবীন্দ্র সিং ভিন্দারও ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় ১ লাখ রুপি জরিমানার মুখে পড়েছিলেন।