খালি হাতে ফেরার হতাশায় লিটনের স্বীকারোক্তি, আমরা ভালো ক্রিকেট খেলিনি
খালি হাতে ফেরার হতাশায় লিটনের স্বীকারোক্তি, আমরা ভালো ক্রিকেট খেলিনি
খালি হাতে ফেরার হতাশায় লিটনের স্বীকারোক্তি, আমরা ভালো ক্রিকেট খেলিনি
এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে আগেই স্বর্ণ ও রৌপ্যের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা দ্বিতীয় সারির দল পাঠানোয় ব্রোঞ্জ জয়ের ভালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত চরম হতাশা নিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে লিটন দাসের দলকে।
দলের এমন বিপর্যয় ও বাজে পারফরম্যান্সের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, ‘হারের ব্যাখ্যা আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথম ৮ ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন যে একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছে এই উইকেটে, খুবই ডিফিকাল্ট। কিন্তু সে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে যেখানে আমাদের বোলাররা কোনো ক্লু পায় নাই যে এখান থেকে কীভাবে কামব্যাক করবে। কাজেই ক্রেডিট তো তাকে দিতেই হয়।’
বোলিংয়ে শ্রীলঙ্কাকে থামানো না গেলেও ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হন দেশের ব্যাটাররা। পুরো ইনিংসে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলতে না পারার আত্মসমালোচনামূলক সত্য তুলে ধরে বাংলাদেশ দলের কাপ্তান আরও যোগ করেন, ‘আর আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, আমরা কোনোভাবেই ওটা কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’
প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দল নিয়ে বড় স্বপ্ন থাকলেও পদকহীনভাবে সফর শেষ করাকে অত্যন্ত হতাশাজনক হিসেবে বর্ণনা করেছেন দলনেতা। শেষ সুযোগটি হাতছাড়া হওয়ার পর নিজের মনের আক্ষেপ প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খুবই খারাপ ফল। এখানে এসেছি টার্গেট ছিল অনেক বড়। সেটা যখন হয় নাই, তারপর আরেকটা অপশন ছিল। অপরচুনিটি আমরা মিস করেছি। এখন অপরচুনিটি ছিল বাট আমরা ভালো ক্রিকেট খেলতে পারি নাই, এজন্য সুযোগ হারিয়েছি।।’
পুরো টুর্নামেন্টেই বোলারদের সাহায্য করার বদলে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন অধিনায়ক নিজে প্রথম ম্যাচে ২ রানের পর শেষ ম্যাচে শূন্য রানে আউট হন। অধিনায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের এই ব্যক্তিগত অফফর্ম ও খারাপ পারফরম্যান্সের দায় সোজা ভাষায় স্বীকার করে নিয়ে লিটন স্পষ্ট ভাষায় জানান, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’
