আব্দুর রাজ্জাকের ঘূর্ণি জাদুতে তৃতীয় স্থানে শেখ জামাল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 3 minutes ago
আব্দুর রাজ্জাকের ঘূর্ণি জাদুতে তৃতীয় স্থানে শেখ জামাল
আব্দুর রাজ্জাকের ঘূর্ণি জাদুতে তৃতীয় স্থানে শেখ জামাল
এখন পর্যন্ত ৮ বার লিস্ট এ ক্যারিয়ারে পাঁচ উইকেট অর্জন করেন আব্দুর রাজ্জাক। মূলত তার স্পিন বিষেই ঘায়েল হয় তালিকার সবার নিচে অবস্থান করা পারটেক্স। শেখ জামাল ৩ উইকেটের জয় নিয়ে উঠে আসে তালিকার তৃতীয় স্থানে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেন পারটেক্সের দলপতি জুবায়ের আহমেদ। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩২ রান করেন জনি তালুকদার এবং সাজ্জাদ হোসেন। ব্যক্তিগত ২৬ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সাজ্জাদ। এরপর উইকেট রক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর এসে ৪৯ রানের জুটি গড়েন জনির সাথে। ইরফান ব্যক্তিগত ১৯ রানে ফিরে গেলেও জনি তুলে নেন অর্ধশতক। দলের সর্বোচ্চ ৬৫ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। দলিয় ১৪৩ রানে জনি ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে পারটেক্স। শেখ জামালের অধিনায়ক আব্দুর রাজ্জাকের ঘূর্ণি জাদুতে ২০১ রানেই গুটিয়ে যায় পারটেক্স। মাত্র ২২ রানে ৫ উইকেট শিকার করেন এই অভিজ্ঞ স্পিনার। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮ বার লিস্ট এ ক্যারিয়ারে পাঁচ উইকেট অর্জন করেন রাজ্জাক। এছাড়াও শেখ জামালের হয়ে লেগ স্পিনার তানভির হায়দার নেন ২ উইকেট।
২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিলেন শেখ জামালের দুই ওপেনার ফজলে রাব্বি এবং মাহবুবুল করিম। উদ্বোধনী জুটিতে ৬৩ রান আসে এই জুটি থেকে। মাহবুবুল ২৭ বলে চারটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে মারমুখী ৪২ রান করেন। এরপর দলিয় ৮৫ রানে আরেক ওপেনার রাব্বি ফিরে যান। শেখ জামালের দুই ওপেনারকেই আউট করেন পারটেক্সের নুরুজ্জামান। পারটেক্সের দেওয়া সহজ টার্গেটে পৌঁছানোর আগে মাঝে নিয়মিত বিরতিতেই উইকেট হারাত থাকে শেখ জামাল। কিন্তু সোহাগ গাজির ৩১ রান এবং তানভির হায়দারের অপরাজিত ৩৪ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল। পারটেক্সের হয়ে মামুন নেন ৩ টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ পারটেক্স স্পোর্টিং ক্লাব ২০১/১০ (৪৬.৩) জনি তালুকদার ৬৫ আব্দুর রাজ্জাক ২২/৫ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২০২/৭ (৪৫.২) মাহবুবুল করিম ৪২, তানভির হায়দার ৩৪, মামুন হোসেন ৩৭/৩ ম্যাচসেরাঃ আব্দুর রাজ্জাক (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)
