আরও দুই পাকিস্তানি বিপিএলে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Shadman Ruled Out of First Innings Despite Ankle Injury Recovery Efforts
-
2
Mohammed Shami Retires from Test Cricket After 13-Year Career
-
3
Afghanistan Make Promising Start in Reply to Zimbabwe 504, Reach 113 at Stumps on Day Two
-
4
Bangladeshs Innings Collapse Despite Towhid Lone Fight
-
5
India Beat New Zealand by 4 Runs via DLS Method
আরও দুই পাকিস্তানি বিপিএলে
আরও দুই পাকিস্তানি বিপিএলে
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে একের পর এক পাকিস্তানি ক্রিকেটারের আগমন ঘটছে। টুর্নামেন্টের মাঝ পথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসলেন পাক পেসার আমির জামাল। আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে খেলবেন হুনাইন শাহ।
নাসিম শাহ'র ভাই হুনাইন শাহ- পিএসএলে খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে, বিপিএলে খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ১৯ বছর বয়সী হুনাইন এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ১৯ উইকেট শিকার করেছেন। হুনাইন এবারই প্রথম দেশের বাইরের কোনো ম্যাচ খেলতে আসলেন। চট্টগ্রামের স্কোয়াডে যোগ দিলেও তাকে আজ দলের সাথে অনুশীলনে দেখা যায়নি।
আরেক পাকিস্তানি পেসার আমির জামাল অবশ্য জাতীয় দলের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ এর সেপ্টেম্বরের ঘরের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক, গত বছরের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন পর্যন্ত অবশ্য ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ২ উইকেটের বেশি পাননি। পিএসএলের বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন জামাল। এই পেস বোলিং অলরাউন্ডার গত রাতে সিলেটে পৌঁছে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডের সাথে অনুশীলনও করেছেন। বিপিএলের পয়েন্ট টেবিলের তিনে থাকা কুমিল্লার পরের ম্যাচ আগামী ৩০ জানুয়ারি, এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হতে পারে জামালের।