আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে: অ্যালেক্স রস
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 53 seconds ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
-
5
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে: অ্যালেক্স রস
আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে: অ্যালেক্স রস
ঢাকার কপালে জুটল আরও এক হার। দুর্দান্ত ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয় দিয়ে নিজেদের শুভ সূচনা করে। কিন্তু এরপর আর জয়ের দেখা মেলেনি দলটির ঝুলিতে। একে একে ৫ টি ম্যাচে হারতে হয়েছে। আজ রংপুর রাইডার্সের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে, ঢাকা গুটিয়ে গেছে ১১৫ রানে। ঢাকার শিবিরে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসের মাত্রা তলানিতে যাওয়ার কথা উল্লেখ করলেন।
দল ম্যাচ হারছে একের পর এক। খেলোয়াড়দের জন্য আত্মবিশ্বাস ধরে রাখা কঠিন। অ্যালেক্সের ব্যাটেও আসছেনা কাঙ্ক্ষিত রান। শুরুতে এসে অবশ্য ব্যাট হাতে জানান দিয়েছিলেন, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একটি ফিফটিও করেছেন। নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে এই অজি বলেন,“এই প্রশ্নের উত্তর জানলে তো এতক্ষণে শুধরেই ফেলতাম (হাসি)। দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় আত্মবিশ্বাসও তলানিতে ঠেকেছে। আমরা অনেক বেশি কিছু চাচ্ছি, (কিন্তু করতে পাচ্ছি না)। সবার নিজেদের কাজের ব্যাপারে নিজস্ব প্রক্রিয়া আছে। এভাবেই এগিয়ে যেতে হবে, অভিজ্ঞতা এটাই বলে। বর্তমানে এটি আমরা উতরে যেতে চেষ্টা করছি, সঠিকভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি।''বিপিএল নিয়ে অ্যালেক্সের কাছে মূল্যায়ন জানতে চাওয়া হলে, স্পষ্ট কিছু বলেননি তিনি। তবে বাংলাদেশের অনেককিছুই উপভোগ করেছেন তিনি। এখানে ব্যাটিং করতে গিয়ে বাইরের অনেক খেলোয়াড়রা চমকে যাবেন বলে মনে হয়েছে তার। বিষয়টি উপভোগ করেছেন বলেই জানালেন। এই কন্ডিশনে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মনে করেন এই অস্ট্রেলিয়ান। সংবাদ সম্মেলনে কথা উঠেছে সাকিব আল হাসানের প্রসঙ্গেও। আজ ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। সাকিব যখন ব্যাট হাতে ক্রিজে, তখন তার ক্যাচ মিস করার ঘটনা ঘটিয়েছিল ঢাকা। এ প্রসঙ্গে বলতে গিয়ে অ্যালেক্স বলেন, “হ্যাঁ দারুণ ইনিংস। আসলে ভালো ক্রিকেটারদের ক্যাচ ফেলা যাবে না। কিন্তু আমরা দুইবার তার ক্যাচ ফেলেছি। আমরা একবার কট বিহাইন্ডে আরেকবার বাউন্ডারি তার ক্যাচ ছেড়েছি। সাকিবকে এমন ভালো ফর্মে আবারও দেখতে পারার বিষয়টি দারুণ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সে কী কী করেছে আমরা সবাই তা জানি।''
