'বিপিএল ফাইনাল হেরে রাতে ঘুম হয়নি...'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
-
5
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
'বিপিএল ফাইনাল হেরে রাতে ঘুম হয়নি...'
'বিপিএল ফাইনাল হেরে রাতে ঘুম হয়নি...'
২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। এরপর নতুন করে গল্প সাজান মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক। ৫৪ রানে রিয়াদের বিদায় ঘটলে জাকের আলি ২০০ স্ট্রাইক রেটে ৬৮ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। তবে ইনিংসের শেষ ওভারে জাকের ছয় হাঁকাতে গিয়ে উইকেট হারান, তখন জয় থেকে ১০ রান দূরে বাংলাদেশ। ম্যাচের পর জাকের বলেন, 'আমার চেহারায় কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। হার সবসময়ই বেদনার। বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি।'
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল ফাইনালে হারের স্বাদ পাওয়া জাকের লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অতিমানবীয় ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি। বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবারের আগে ফাইনালে কখনই হারেনি তারা। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন জাকের আলি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২৬ বছর বয়সী জাকের ১৪১ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯৯। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেও মন খারাপ জাকেরের। কারণ তার দল সিলেটে এসেও জিততে পারেনি। এর আগে গত ১ মার্চ বিপিএল ফাইনালে হেরেছে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচের পর এবার জাতীয় দলের হয়ে হার। স্বাভাবিকভাবেই মন খারাপ জাকেরের। গতকাল সিলেটে সংবাদ সম্মেলনে বললেন,'আমার চেহারায় কিন্তু বুঝতে পারছেন আমি কীরকম আছি। হার সবসময়ই বেদনার। বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না। কীভাবে জেতা যায় পরের ম্যাচ। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।'শ্রীলংকার বিপক্ষে মাত্র ২৫ বলে ৬টি ছক্কার আর এক চারের সাহায্যে ফিফটি পূর্ণ জাকের আলির। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ম্যাচ খেলতে নেমেই ফিফটি পেলেন এই তরুণ ব্যাটসম্যান। ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক একটি ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি জাকের আলি।
