বিপিএলে শেষ ম্যাচে টসে হারল দুর্দান্ত ঢাকা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
4
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
বিপিএলে শেষ ম্যাচে টসে হারল দুর্দান্ত ঢাকা
বিপিএলে শেষ ম্যাচে টসে হারল দুর্দান্ত ঢাকা
টানা ১০ হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা রাতের ম্যাচে লড়াইয়ে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে। এই ম্যাচে ঢাকার হারানোর আর কিছু না থাকলেও চট্টগ্রামের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। জিতলে সহজ হবে প্লে অফে খেলার রাস্তা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।
মিরপুরে রংপুরের কাছে হেরে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঘরের মাঠে পূর্ণ করল পরাজয়ের হ্যাটট্রিক। পয়েন্ট টেবিলে নাজেহাল অবস্থা, আছে তারা পাঁচে। টানা তিন হার সঙ্গী করে আজ ঢাকার বিরুদ্ধে শুভাগত হোমদের ঘুরে দাঁড়ানোর মিশন। জিতলে টিকে থাকবে প্লে অফের আশা।
অন্যদিকে, পরাজয়ের বৃত্ত থেকে যেন কোনভাবেই বের হতে পারছে না তাসকিন, মোসাদ্দেকের দুর্দান্ত ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা ১০ ম্যাচে তারা দেখল হার। লজ্জার রেকর্ডে আগেই তাদের শেষ হয়ে যায় প্লে অফে খেলার স্বপ্ন।
তাসকিন আহমেদের দল যেন পার করছে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ার বিভীষিকাময় সময়! হতাশার সমুদ্রে ডুবেই দলটি শেষ করছে তাদের মিশন। আজ ২০২৪ বিপিএলে তাদের শেষ ম্যাচ।
সাইফ হাসান, আলাউদ্দিন বাবু নেই দুর্দান্ত ঢাকার আজকের ম্যাচে। এই দুইয়ের বদলে সুযোগ পেলেন সাব্বির হোসেন, পেসার এনামুল হকের বিপিএল অভিষেক।দুর্দান্ত ঢাকা একাদশ-
মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, সাব্বির হোসেন, ইরফান শুক্কুর, চতুরঙ্গ ডি সিলভা, অ্যাডাম ম্যাথু রসিংটন (উইকেটকিপার), তাসকিন আহমেদ (অধিনায়ক), এনামুল হক ও শরিফুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-
জশ ব্রাউন, তানজিদ তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, জিয়াউর রহমান, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।
