বিপিএলে টসে জেতা যেন তামিমের নেশা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 2 minutes ago-
1
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
2
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
বিপিএলে টসে জেতা যেন তামিমের নেশা
বিপিএলে টসে জেতা যেন তামিমের নেশা
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স দিনের প্রথম ম্যাচে লড়াইয়ে নামছে ফরচুন বরিশালের বিরুদ্ধে। বিপিএলের চট্টগ্রাম পর্ব গত ১৩ ফেব্রুয়ারি শুরু হলেও আজকেই এখানে প্রথম ম্যাচ খেলতে নামছে মিঠুন, শান্তরা। ঢাকায় আগের দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্সের জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ।
টস ভাগ্য যথারীতি তামিম ইকবালের পক্ষে, সিদ্ধান্ত নিলেন আগে ব্যাট করার। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন।
এবারের বিপিএলে প্রথম পাঁচ ম্যাচে টানা হারের পর শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে সিলেট স্ট্রাইকার্স। তবে সুপার ফোরের রেস থেকে অনেক আগেই ছিটকে গেছে সিলেট। ৭ দিন পর আজ তারা বিপিএলের ম্যাচ খেলতে নামছে। বরিশালের কাছে প্রথম দেখায় ৪৯ রানে হারা মোহাম্মদ মিঠুনের দল এবার মধুর প্রতিশোধের অপেক্ষায়।
অন্যদিকে, শেষ দুই ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাসী বরিশালের ক্রিকেটাররা। সেই ধারা অব্যাহত রেখে চায়ের দেশের দলটিকে হারাতে মুখিয়ে আছে তামিম, মুশফিকরা। ৯ ম্যাচ খেলা বরিশাল পাঁচ জয় নিয়ে আছে টেবিলের তিনে।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয় ও কেশব মহারাজ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ-
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, বেনি হাওয়েল, অ্যাঞ্জেলো পেরেরা, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
