বন্ধু মুশফিককে তামিমের ভর্ৎসনা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Jack Edwards Called Up for South Africa ODIs, Stanlake Ruled Out
-
2
Zaheer Khan Appointed CSKs New Head Coach, Replacing Stephen Fleming
-
3
Saifuddin Ruled Out of Asian Games
-
4
Pakistan Women Claim Bronze, Bangladesh Return Home Disappointed
-
5
Babar Struggling to Perform Under Captaincy Pressure, Says Waqar Younis
বন্ধু মুশফিককে তামিমের ভর্ৎসনা
বন্ধু মুশফিককে তামিমের ভর্ৎসনা
মুশফিকের 'হ্যান্ডেলড দা বল' আউট নিয়ে কমেন্ট্রিতে তামিম ইকবাল রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 'অবস্ট্রাক্টিং দা ফিল্ড' আউট হলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে এসেই তামিম ইকবাল সাক্ষী হলেন অদ্ভুত এক আউটের। যার শিকার বন্ধু মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম যখন নাটকীয়ভাবে উইকেট বিলিয়ে প্যাভিলিয়নে ফিরছেন, তখন কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে থাকা তামিম ইকবালকে বলতে শোনা যায়,অদ্ভুতুড়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৮৩ বলে এক ছক্কা ও তিন চারে ৩৫ রান করেন মুশফিক। তার বিদায়ে ভাঙে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে গড়া ৫৭ রানের জুটি।'তাঁর (মুশফিক) এটা করা উচিত হয়নি। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, তাঁর জানা উচিত যে সে এটা করতে পারে না। যা কিছুই হোক না কেন, আপনি বল হাত দিয়ে ধরতে পারেন না। এটা হতাশাজনক, সে ৮০ এর মত টেস্ট খেলেছে, তাঁর জানা উচিত সে এটা করতে পারে না।'
