বরিশাল জানে, 'সৌম্য যেখানেই নামুক কিছু একটা করবে'
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
I Tried to Play According to the Merit of the Ball- Miraz
-
2
Pakistan Level the Series with Victory Over West Indies
-
3
New Approach for Aussie Pacer Ahead of Bangladesh Test Series
-
4
New Era for Joe Roots England Against Pakistan, Jordan Cox to Bat at No. 3
-
5
Mirazs Brilliant Century Lifts Bangladesh to 263 on Day One in Darwin
বরিশাল জানে, 'সৌম্য যেখানেই নামুক কিছু একটা করবে'
বরিশাল জানে, 'সৌম্য যেখানেই নামুক কিছু একটা করবে'
সৌম্য সরকারের জন্য ফরচুন বরিশালে নেই কোনো ফিক্সড ব্যাটিং পজিশন। একেক দিন একেক জায়গায় সৌম্যকে নামানো হয় ব্যাট হাতে। তবুও সৌম্য রান করে যাচ্ছেন, দলের জয়ে রাখছেন অবদান। বরিশাল দলে সৌম্য সরকারের গুরুত্ব কতুটুকু; তা নিয়ে বলতে গিয়ে তাইজুল ইসলাম শোনালেন সৌম্যর ওপর তাদের বিশ্বাসের কথা।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলা সৌম্য সরকার ব্যাট হাতে করেছেন মোট ২৪০ রান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে সৌম্য খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস, অপরাজিত ৭৫। বারবার পজিশন বদলের ফলে ব্যাটিং গড় ২৪ হলেও সৌম্য স্ট্রাইক রেট রেখেছেন ১২৯.৭২। দারুণ খেলতে থাকা সৌম্য দিয়ে কেন ওপেন করায় না বরিশাল, কেন তার নেই ফিক্সড কোনো পজিশন? বরিশালের আজকের ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে আসা তাইজুল ইসলামকে করা হয় এমন প্রশ্ন। জবাবে তাইজুল জানান,'ট্রাস্ট না করলে তো একাদশের বাইরে থাকত। আর অবশ্যই ট্রাস্ট করতেসে। কারণ সবাই জানে সৌম্য সরকার ৪-৫ এ যেখানেই নামুক দলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু একটা করবে। তার উপর ট্রাস্ট যে আমি শুধু তারে তিন নাম্বারে খেলাব এটা ট্রাস্ট না। সে পাঁচ নাম্বারে খেলেও আমাদের ম্যাচটা জিতাইতে পারবে এটা হলো ট্রাস্ট।'মিরপুরে কখন কি হয় বোঝা মুশকিল; উইকেট নিয়ে তাইজুল ইসলামের করা এই এক মন্তব্যই বলে দেয় সবকিছু, 'মিরপুরের অবস্থা তো বোঝেনই কখন কী হয় বুঝা মুশকিল। সেই থেকে একটা চিন্তা থাকে। আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল। কারণ উইকেট ভালো থাকলে কিন্তু এই রান গুলা চেজ হয়। যেহেতু চেজ হইসে অবশ্যই ভালো উইকেট।'
