বুধবার দেশে ফিরে পরশু ইংল্যান্ড এর বিমান ধরবেন মুস্তাফিজ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 48 minutes ago
বুধবার দেশে ফিরে পরশু ইংল্যান্ড এর বিমান ধরবেন মুস্তাফিজ

বুধবার দেশে ফিরে পরশু ইংল্যান্ড এর বিমান ধরবেন মুস্তাফিজ

বুধবার দেশে ফিরে পরশু ইংল্যান্ড এর বিমান ধরবেন মুস্তাফিজ

এবারের আইপিএল যে মোস্তাফিজের জন্য মোটেই সুখকর ছিলোনা সেটি সবারই জানা। গতবার আইপিএল এর সেরা এই উদীয়মান খেলোয়াড়ের এবারের আসরটা শেষ হতে যাচ্ছে সাইডবেঞ্চে বসেই। খেলেছেন মাত্র ১ ম্যাচ। আরেক বাংলাদেশী তারকা সাকিব আল হাসানও ফিরিছেন বোনের বাগদান অনুষ্ঠানে যোগ দিতে। সাকিব আল হাসানের কপালেও জুটেছিলো ১ ম্যাচ খেলার ভাগ্য। তবে সব কিছু ভুলে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি মাতাতে প্রস্তত এই দু তারকা। তাদের লক্ষ্যটা এবার আইসিসি’র বড় আসর। তারই লক্ষ্যে আগামীকাল বুধবার দেশে ফিরছেন মোস্তাফিজ। কালকের দিন বিশ্রাম নিয়ে পরশু আবার ইংল্যান্ড এর বিমান ধরবেন এই পেসার। সাকিব ফিরছেন বৃহস্পতিবার। তিনি কবে দলের সাথে যোগ দিবেন সেটি এখনো জানা যায়নি। দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজাও গত পরশু দেশে আসেন স্ত্রীর অসুস্ততার কারণে। সব ঠিক থাকলে আগামী ৫ তারিখ দলের সাথে যোগ দিবেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।