চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল ঘোষনা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 2 minutes ago
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল ঘোষনা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল ঘোষনা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান দল ঘোষনা

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে একে একে দল ঘোষনা করেছে প্রায় সব দলই । কুটনৈতিক সমস্যার কারণে যদিও এখনো দল ঘোষনা করেনি এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত। তবে এসবে কান না দিয়ে আজ ১৫ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান। দলে ফিরেছে সাবেক অধিনায়ক আজাহার আলী। সরফরাজ আহমেদকে অধিনায়ক ঘোষনা করে পেসার নির্ভর শক্তিশালী দল ঘোষনা করেছে পাকিস্তান।  ৩ বছর পর দলে ফেরা কামরান আকমল বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। ফিরেছেন উমর আকমল। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হক বলেন, সদ্য সমাপ্ত ওয়েষ্ট ইন্ডিজ এর বিরুদ্বে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে। যার ফলে দল করতে খানিকটা সহজ হয়েছে। দলের ১৫ সদস্যরা হলেন- সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোঃ হাফিজ, শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, ইমাদ ওয়াশিম, মোহাম্মদ আমির, শাদাব খান,  হাসান আলী, ওয়াহাব রিয়াজ, উমর আকমল, ফখর আজম, জুনায়েদ খান, ফাহিম আশরাফ। আগামী ৪ জুন এজবাষ্টনে চির প্রতিদ্বন্ধী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।