চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্প্যায়ার এর দায়িত্বে থাকছে যারা
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
BCSA Honors Taijul Islam- Highest Test Wicket Taker of Bangladesh
-
2
Rain Abandons Japan-Nepal Match, Nepal Through to Asian Games Quarter-Finals
-
3
Hardik Pandya Injured Again, Return to Action Uncertain
-
4
Josh Inglis Ruled Out of South Africa Series with Injury Blow to Australia
-
5
The Next ODI World Cup Will Be His Last, Kohli Ready to Give Everything to Win the Trophy
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্প্যায়ার এর দায়িত্বে থাকছে যারা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্প্যায়ার এর দায়িত্বে থাকছে যারা
আসছে জুন মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের মিনি বিশ্বকাপ নামে খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বিশ্ব ক্রিকেটের সেরা ৮ দলের এই প্রতিযোগিতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। ১ থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলেস এর এজবাস্টন, ওভাল ও কার্ডিফ ওয়েলেস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠিত হবে এবারের আসর । চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পরিচালনার জন্য ১২ সদস্যের এলিট আম্পায়ারিং প্যানেলের নাম ঘোষণা করেছে আইসিসি। এলিট প্যানেলের আম্পায়াররা হলেন- কুমার ধর্মাসেনা, আলীম দার, ক্রিস গ্যাফানে, ইয়ান গোল্ড, মারাইস এরাসমাস, রিচার্ড ইলিংয়র্থ, রিচার্ড ক্যাটেলবারোহ, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দারাম রাভি, পল রেইফেল ও রড টাকার। তাদের সাথে ম্যাচ রেফারি থাকবেন ৩ জন- ক্রিস ব্রড, ডেভিড বুন ও অ্যান্ডি পাইক্রফট। ১ জুন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সুন্দারাম রাভি ও রড টাকার। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ব্রুস অক্সেনফোর্ড ও ক্রিস গ্যাফানে। ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। ২ জুন এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংয়র্থ ও রিচার্ড ক্যাটেলবারোহ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নাইজেল লং ও কুমার ধর্মাসেনা। ওই ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ৩ জুন ওভালে দক্ষিন আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়ান গোল্ড ও আলীম দার। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রেইফেল ও ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি থাকবেন ডেবিড বুন। ৪ জুন এজবাস্টনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মাঠে নামবে। এই হাইভোল্টেজ ম্যাচের অনফিল্ড দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস ও কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার রিচার্ড ক্যাটেলবারোহ, চতুর্থ আম্পায়ার রড টাকার। এই ম্যাচে রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট। ৫ জুন ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন নাইজেল লং ও ক্রিস গ্যাফানে। ইয়ান গোল্ড তৃতীয় ও সুন্দারাম রাভি চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন। ম্যাচ রেফারি থাকবেন ক্রিস ব্রড। ৬ জুন কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল ও ব্রুস অক্সেনফোর্ড। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রড টাকার ও আলীম দার। ওই ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ৭ জুন এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দক্ষিন আফ্রিকা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংয়র্থ ও সুন্দারাম রাভি। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মাসেনা ও নাইজেল লং। ওই ম্যাচের ম্যাচ রেফারি থাকবেন ক্রিস ব্রড। ৮ জুন ওভালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংয়র্থ ও রড টাকার। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মারাইস এরাসমাস ও পল রেইফেল। এই ম্যাচের ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন। ৯ জুন কার্ডিফে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নাইজেল লং ও ইয়ান গোল্ড। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন আলীম দার ও রিচার্ড ইলিংয়র্থ। এই ম্যাচের ম্যাচ রেফারি থাকবেন ক্রিস ব্রড। ১০ জুন এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মাঠে নামবে। এ ম্যাচের অনফিল্ড দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানে ও কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার সুন্দারাম রাভি ও চতুর্থ আম্পায়ার থাকবেন মারাইস এরাসমাস। এই ম্যাচে রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট। ১১ জুন ওভালে ভাররতে বিপক্ষে মাঠে নামবে দক্ষিন আফ্রিকা। ম্যাচের অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আলীম দার ও পল রেইফেল। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংয়র্থ ও রিচার্ড ক্যাটেলবারোহ। ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন। ১২ জুন কার্ডিফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ম্যাচের অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুস অক্সেনফোর্ড ও মারাইস এরাসমাস। তৃতীয় আম্পায়ার থাকবেন ক্রিস গ্যাফানে ও চতুর্থ আম্পায়ার থাকবেন ইয়ান গোল্ড। ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন। দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আম্পায়ারের নাম এখনো ঘোষণা করেনি আইসিসি।
